চকরিয়ায় জমি দখলে নিতে রাম দা নিয়ে হামলা, আহত ভুমি মালিক
চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধি-কক্সবাজারের চকরিয়ায় জমি দখলে বাধা দেওয়ায় নুরুল কবির (৪৬) নামের এক ব্যবসায়িকে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।
সোমবার (৪ মে) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে উপজেলা চিরিঙ্গা ইউনিয়নের উত্তর বুড়িপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ি নুরুল কবির জানান, চকরিয়া উপজেলা চিরিঙ্গা ইউনিয়নের উত্তর পুকুর এলাকার মৃত মৌলভী নুরুল হুদার নামীয় প্রায় সাড়ে ৪৩ কড়া জমি রয়েছে। নুরুল হুদা মারা যাওয়ার পর তার মেয়ে তাবাছুম জান্নাতকে অন্যান্য ওয়ারিশগণ বিক্রি করে দেন। সেই হিসেবে নুরুল হুদার ওয়ারিশগণ নি:স্বত্ববান হয়ে যায়। বর্তমানে ওই জায়গার মালিক তার মেয়ে তাবাচ্ছুম জান্নাত। ইতোমধ্যে জায়গাতে ঘেরাবেড়া দিয়ে বিভিন্ন গাছ রোপন করে ভোগদখলে রয়েছে তিনি।
তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে তাবাচ্ছুম জান্নাতের কাছ থেকে ভাড়া নিয়ে মুরগির খামার করে আসছিলাম। আমার মুরগির খামার ও ব্যবসার কাজ বৃদ্ধি পাওয়ায় জমির মালিকের কাছ থেকে চার বছর পূর্বে ৪৩ কড়া জমি রেজিষ্ট্রিমুলে কিনে নিই। বর্তমানে জায়গাতে মুরগির খামার করা হয়েছে।
এছাড়াও জমিতে বালি দিয়ে ভরাট করে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে ভোগদখলে রয়েছি। সম্প্রতি তার ভোগদখলীয় জমি দখল নিতে নানাভাবে পায়তারা করছেন স্থানীয় ভূমিদস্যু শাহিদুল ইসলাম খোকনের নেতৃত্বে ৮-৯ জনের সন্ত্রাসী। তারা বেশ কয়েকবার জায়গা দখলের চেষ্ঠাও করেছেন। এমন কী সেখানে মসজিদের নাম দিয়ে সাইনবোর্ড ঝুলিয়েছেন সন্ত্রাসীরা।
আরও জানান, গত ৪ মে রাত ৭টা ৪৫ মিনিটের দিকে শাহিদুল ইসলাম খোকনের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে দখলের চেষ্ঠা করে। ওইসময় তাদেরকে বাধা দেওয়ার চেষ্ঠা করলে দা কিরিচ ও লোহার রড দিয়ে হামলা চালায়। এতে আমি মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটে পড়ি। পরে আমাকে স্বজনরা উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা করে।
নুরুল কবির আরও বলেন, তার জায়গাতে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার পর চুড়ান্তভাবে রায় দিয়েছে। চকরিয়া থানা পুলিশ উক্ত আদেশের নোটিশ জারি করায় ক্ষিপ্ত হয়ে তার উপর এ হামলা করে। এসময় তার মুরগির খামার ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এঘটনায় বাদী হয়ে শাহিদুল ইসলাম খোকন সহ ৭জনের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগি। এব্যাপারে ওই ব্যবসায়ি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































